মিঠাপুকুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসায় চেক বিতরণ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসায় শনিবার (১১ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী কর্তৃক চেক বিতরণ করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা।

চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল কাদের। বক্তব্য রাখেন সাংবাদিক হাফিজুর রহমান মানিক, মেহেদী হাসান রিপুল প্রমুখ। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন এলাকার থ্যালাসমিয়া, ক্যান্সারসহ দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে এ পর্যন্ত ১৬৯ জনকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চেক এনে বিকরণ করেন আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply