
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে ছাগল চুরি করে মাইক্রোবাসে নিয়ে পালানোর সময় দুই চোরকে আটক করে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আটক ওই দুই চোরের বাড়ী বলদিপুকুর এলাকায় বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার মিয়ারহাট থেকে ছাগল চুরির পর মাইক্রোবাসে করে পালনের সময় টের পেয়ে স্থানীয়রা রাস্তায় গাছ ফেলে বাধা দেয়। তবে সে বাধায় কাজ হয়নি। একপর্যায়ে স্থানীয়রা মাইক্রোবাসটিকে ধাওয়া করতে থাকে। মাইক্রোবাসটি জায়গিরহাট আলীরমোড় এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা একটি প্রাইভেটকারে ধাক্কা লাগলে স্থানীয়রা তাদের আটক করতে সক্ষম হয়। পরে আটক ওই দুই ছাগল চোরকে পুলিশের হাতে তুলে দেন।