
নিজস্ব সংবাদদাতা, মিঠাপুকুর।।
রংপুরের মিঠাপুকুরে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ন পরিবেশে সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১২৬ পূজা মন্ডপ পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে বেগম রোকেয়া অডিটরিয়াম হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন প্রমুখ।
আরো পড়ুন: রংপুরে বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত
এছাড়াও উপজেলার ১২৬টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।