রংপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:

রংপুর মহানগরীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন রংপুর আরপিএম তাজহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তাজহাট থানা সংলগ্ন মডার্ন ব্রিজের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা ‘সানে খোদা পরিবহন’ নামের একটি কোচ ও একই দিক থেকে আসা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে গিয়ে এক নারী পথচারীর গায়ের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই কোচের নিচে চাপা পড়ে তহুরা বেগম (২৮) নামের এক নারী মৃত্যু হয়।

তাজহাট থানার ওসি শেখ মোঃ রোকুনুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তহুরা বেগম নগরীর ধর্মদাস লক্ষণপাড়া গ্রামের তৈয়ুব আলীর কন্যা। তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।

One thought on “রংপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

Leave a Reply