মিঠাপুকুরে ধর্মীয় সমতা ও ন্যায় বিচারে আইনগত সহায়তা বিষয়ক অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দি এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে ধর্মীয় সমতা ও ন্যায় বিচারে আইনগত সহায়তা বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

অবহিকরন সভায় দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট  অফিসার  মাহমুদা শরিফা ও সিনিয়র প্রোগ্রাম  অফিসার ইরফানুল বারী সরকার উন্মুক্ত আলোচনা সভার শুরুর আগে দি এশিয়া ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।

উন্মুক্ত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ হাসান সায়েদ, কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল মিনজি প্রমুখ।

উন্মক্ত আলোচনা সভায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ও  আদিবাসীদের জমির মালিকানা, জমি কাগজ ও জমি জব্বর দখল ও সামাজিক বৈষম্য সহ বিভিন্ন ধর্মীয় সমতা ও ন্যায় বিচারে আইন সহায়তার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply