
স্টাফ রিপোর্টার:
রংপুর -৫ (মিঠাপুকুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাকির হোসেন সরকারের সাথে মিঠাপুকুর উপজেলা পর্যায়ের সরকারি দপ্তর প্রধানগণের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ শেষে সোমবার তাঁর নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দরে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। পথিমধ্যে রংপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
সোমবার সন্ধায় মিঠাপুকুর উপজেলা পরিষদ সভা কক্ষে অস্থায়ী উপজেলা চেয়ারম্যান নিরঞ্জন মহন্তের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীন, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল কবির টুটুল, সাইদুর রহমান তালুকদার, উপজেলা কৃষক লীগের আহবায়ক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান আবু ফরহাদ পুটু, আসাদুজ্জামান আসাদ, ইদ্রিস আলী মন্ডল, শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ উপস্থিত সকলেই নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
এম২৪নিউজ/আখতার