মিঠাপুকুরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের পৃষ্ঠপোষকতায় মিঠাপুকুর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলার গোপালপুর ইউনিয়নের চিলাখাল মাঠেরহাটে বিএনপির জার্মানির বায়ার্ন রাজ্য কমিটির সৌজন্যে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জার্মান বিএনপির অন্যতম নেতা মোহাম্মাদ রেজুওয়ান ইসলাম রাজু, মোতাহার হোসেন এবং মোহাম্মাদ সাব্বির আহমেদ।

সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনারুল ইসলাম নয়ন। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন বিএনপির নেতা বাবলু মিয়া,উপজেলার ছাত্রদলের সদস্য নিশাত, যুবদলের সদস্য শেফউল ইসলাম, লিমন বাবু প্রমুখ।

পরে, এলাকার গরীব ও অসহায় ২৮০ জন শীতার্তকে মানসম্মত কম্বল দেওয়া হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply