মিঠাপুকুরে মৃত্যু সনদ নিয়ে সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের হট্টগোল

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে মৃত্যু সনদ নিয়ে তুলকালাম কান্ড ঘটিয়েছেন এক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।

বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে একজনের মৃত্যু সনদ অন্যজনের হাতে দেওয়া নিয়ে এই হট্টগোল করেন ১নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য কামরুন নাহার।

জানা যায়, মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা ওয়ার্কশপে কাজ করা দিপ্ত কুমার মহন্ত গত দুই মাস যাবৎ তার বাবা ভবেস চন্দ্র মহন্তের মৃত্যু সনদের জন্য ঘুরছেন। কিন্তু ইউনিয়ন হিসাব সহকারি শাহীন মিয়া জানান মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী রফিকুল ইসলাম মৃত ভবেস চন্দ্র মহন্তের ভাগিনা পঙ্কজ মহন্ত এসে মৃত্যু সনদ নিয়েছেন।

প্রকৃত ওয়ারিশ সনদপত্র না পাওয়ায় দিপ্ত কুমার মহন্ত জালিয়াতির আশঙ্কা করছেন। তিনি বলেন, আমার বাবার রেখে যাওয়া ১ একর ১৯ শতক জমি আত্মসাতের উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মহিলা ইউপি সদস্য এ কান্ড ঘটিয়েছেন।

মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, মত্যু সনদটি একজন ব্যাক্তি নিয়েছিলেন আজকে প্রকৃত ওয়ারিশকে প্রতিলিপী দেওয়া হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply