মিঠাপুকুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খবর বিজ্ঞপ্তির:

গত ১৪/০১/২০২৪ তারিখ রাত্রী ২২.০৫ ঘটিকায় রংপুর ডিবি পুলিশের একটি চৌকশ টিম ইন্সপেক্টর জনাব মোঃ আবু হাসান কবির (পিপিএম) এর নেতৃত্বে এসআই মোঃ হুমায়ুন কবির, এএসআই ধনেশ্বর রায় এবং সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান করাকালে মিঠাপুকুর থানাধীন ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নস্থ খিয়ারপাড়া ভাটারপাড়া মৌজাস্থ জনৈক মনসুর আলীর আম বাগানে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অদ্য অভিযুক্ত ১। মোঃ কামরুজ্জামান (৫২) পিতা মৃতঃ তোফাজ্জল হোসেন সাং- খিয়ারপাড়া ভাটারপাড়া থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর এর পরিহিত জ্যাকেটের বুক পকেটের ভিতরে একটি বায়ুরোধক নীল রংয়ের জিপার পলি প্যাকেটের ভিতরে রক্ষিত ১১০ পিচ গোলাপী রংয়ের নেশা জাতীয় কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উক্ত অভিযুক্তকে আটক করেন।

উক্ত ইয়াবাগুলো সহ একটি নীল রংয়ের ভাংগা becno বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রয়লব্ধ ৩৫০০/-টাকা জব্দ করেন। এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

[Media Cell, District Police Rangpur, Date: 15/01/2024]

এম২৪নিউজ/আখতার

Leave a Reply