স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে সুর্যোদয়ের সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সমকাল সুহৃদ সমাবেশ মিঠাপুকুর উপজেলা শাখা, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠক।
এরপর একই মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
পরে আলোচনা সভা, ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোক চিত্র প্রদর্শনী, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুঁইয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী শেখ ও আবুল হোসেন প্রমুখ।






