বিজয় দিবসে মিঠাপুকুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার (মিঠাপুুকুর):

মহান বিজয় দিবসে মিঠাপুকুর উপজেলার ১৫৩ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে এই সংবর্ধনার আয়োজন করে।

সকাল সাড়ে ১০ টায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী শেখ ও আবুল হোসেন।

পরে, এই উপজেলায় জীবিত থাকা ৮৮ জন বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়।