
নিউজ ডেস্ক:
আমন ধান পরিষ্কার করতে গিয়ে ফ্যানের সঙ্গে শাড়ি জড়িয়ে আলেয়া বেগম নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউপির রাঙ্গামাটি গ্রামে।
নিহত আলেয়া রাঙ্গামাটি গ্রামের খাদেম আলীর স্ত্রী।
নিহতের স্বজন লিপি বেগম জানান, আলেয়া বেগম সোমবার দুপুরে ইঞ্জিনচালিত টিলারের সাহায্যে তৈরিকৃত ফ্যানের বাতাসে আমন ধান পরিষ্কারের কাজ শুরু করেন। এ সময় তার শাড়ি ফ্যানের সঙ্গে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।