মিঠাপুকুরে নানা আয়োজনে বঙ্গবন্ধর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মিঠাপুকুর উপজেলা প্রশাসন।

বেগম রোকেয়া অডিটরিয়াম হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন,ভাইস চেয়ারম্যান বাবু নিরন্জন মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, আওয়ামী লীগ নেতা মেজবাহুর রহমান মন্জু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply