
রংপুর অফিস:
রংপুর নগরীর তাজহাট এলাকায় চেকপোষ্ট স্থাপন করে ২৯৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব -১৩। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করেছে।
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ আজ বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বার্তায় জানান, ১৬ মার্চ রাতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর তাজহাট থানাধীন এরশাদ নগরএলাকায় বিপ্লব ফিলিং স্টেশনের সামনে চেকপোষ্ট স্থাপন করে।
এক সময় সন্দেহ ভাজন ১টি পাথর ভর্তি ট্রাক তল্লাশী করে ২৯৬ বোতল ফেন্সিডিল, ৪৩০ সেফটি পাথর এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১টি ট্রাকসহ মাদক ব্যবসায়ী মোঃ মোকছেদুল হক (২৪) এবং মোঃ মিজানুর রহমান (২৫) উভয় জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্কীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
ধৃৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার