মিঠাপুকুরে পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা ও মারপিট, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে ভাড়াটিয়ার কাছে পাওনা টাকা চাওয়ায় একটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা চালিয়ে নারীদের বেধরক মারপিট করে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের লোকজন বৃহস্পতিবার সন্ধায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থদের পরিবার সূত্রে জানা গেছে, শঠিবাড়ী বন্দরের বালিকা উ”চ বিদ্যালয় রোডে সুকুমার ঘোষের দোকান ভাড়া নেন লিটন মিয়া নামে এক যুবক। প্রতিমাসে দুই হাজার টাকা করে দেওয়ার চুক্তি হয়। ৭/৮ মাস ধরে ভাড়ার টাকা দিচ্ছিলেন না লিটন। টাকা চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। বৃহস্পতিবার বিকেলে তার নেতৃত্বে একদল দুস্কৃতিকারী লাঠিসোটা হাতে নিয়ে সুকুমার ঘোষের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা মহিলাদের বেধড়ক মারপিট করে স্বর্ণলঙ্কার ও স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

তাদের মারপিটে নারী সহ ১০জন আহত হয়। আহতরা হলেন- বিকাশ ঘোষ, সুকুমার ঘোষ, দেবাশীষ, চিন্ময়, পিয়াস, বিপ্লব, মালারানী, সীমারানী, তুলি রানী ও টুম্পারানী। তাদেরকে মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, মারপিটের শিকার ওই হিন্দু পরিবারের সদস্যরা তাৎক্ষনিক পুলিশী প্রতিকার চেয়ে না পাওয়ায় নারী শিশু সহ কয়েকটি হিন্দু পরিবারের লোকজন রংপুর-ঢাকা মহাসড়কের উপর শুয়ে পড়ে অবরোধ সৃষ্টি করে। আধা ঘন্টারও বেশি সময় অবরোধ ছিল। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। এর পর যান চলাচল স্বাভাবিক হয়।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২ thoughts on “মিঠাপুকুরে পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা ও মারপিট, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Comments are closed.