
নিউজ ডেস্ক:
রংপুর পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতি শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, মেলার মাধ্যমে ব্যবসা, বাণিজ্য ও শিল্পের প্রসার ঘটাতে হবে। স্থানীয়ভাবে তৈরি ঐতিহ্যবাহী পণ্য ও শিল্পকে তুলে ধরতে হবে। এ মেলায় পুলিশ নারী কল্যাণ সমিতির অংশগ্রহণ ও আয়োজন প্রশংসার যোগ্য। মেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের এসপি বিপ্লব কুমার সরকার, এডিশনাল এসপি (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন, এডিশনাল এসপি (ডিএসবি) ফজলে ইলাহী, এএসপি (সি সার্কেল) আরমান হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে অতিথিরা মেলা পরিদর্শন করেন। এ সময় স্টল মালিক ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন তারা। পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজিত এ মেলা শেষ হবে ১৪ ডিসেম্বর।


One thought on “রংপুরে পুনাক শিল্প-বাণিজ্য মেলা শুরু”
Comments are closed.