
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে একটি পাটের গুদামে অগ্নিকন্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে কয়েক’শ মন পাটসহ ধান-চাল।
আজ সোমবার সকাল ১১টার দিকে নূরুল অটো রাইস মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
নূরুল অটো রাইস মিলের মালিক ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, গুদামে প্রায় সাড়ে তিন হাজার মন পাট ছিল। সব পুড়ে না গেলেও প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রংপুর ফায়ার সার্ভিসের এডিডি শামসুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রনে এসেছে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পরে, মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এম২৪নিউজ/আখতার