
খবর বিজ্ঞপ্তির:
স্বাস্থ্যবিধি মানাতে আজ সোমবার (১৬ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা’র নেতৃত্বে রংপুর নগরের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার