মিঠাপুকুরে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে পাট চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেগম রোকেয়া অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায়  উপজেলা প্রশাসন ও  পাট অধিদপ্তর যৌথভাবে এই প্রশিক্ষণ আয়েজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। প্রশিক্ষণ প্রদান করেন রংপুরের ধান, গম ও পাটবীজ উৎপাদন প্রকল্পের উপ-পরিচালক ও মনিটরিং কর্মকর্তা রেজাউল করিম।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহাবুব আলম বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পাট কর্মকর্তা তপন কুমার রায়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply