মুজিব বর্ষে ঈদ উপহার হিসেবে মিঠাপুকুরে ২’শ ভূমিহীন পরিবার পাচ্ছেন পাকা বাড়ী

স্টাফ রিপোর্টার:

আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে দেশব্যাপী প্রায় ৪লক্ষ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকা বাড়ী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ কর্মসূচীর আওতায় মিঠাপুকুর উপজেলায় ২’শ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকাবাড়ী বিতরণ করা হবে। এরমধ্যে রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুর আশ্রয়ন প্রকল্পে ১৫০ ও লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট ইদুলপুরে ৫০ জন ভূমিহীন পরিবার পাবেন পাকাবাড়ী।

আজ (২৪ এপ্রিল) রবিবার বিকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।

তিনি আরো জানান, ইতোমধ্যে অধিকাংশ বাড়ির কাজ শেষ পর্যায়ে। বাড়ির সাথে সরকারী খরচে ২শতাংশ জমির রেজিষ্ট্রেশন দলিলসহ প্রদান করা হবে। ঈদের উপহার হিসেবে সারাদেশে আনুষ্ঠানিকভাবে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্স করে সারা দেশে এক যোগে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করা হবে।

প্রতিটি বাড়িতে দুইটি রুম, রান্নাঘর, বারান্দা ও বাথরুম রয়েছে। প্রকৃত ভূমিহীন পরিবার বাছাই করে তাদেরকেই বাড়িগুলো দেওয়া হচ্ছে এবং আরো ১’শ বাড়ীর বরাদ্দ পাওয়া গেছে। যা খুব দ্রুত সময়ের মধ্যেই বিতরন করা হবে বলে জানান ইউএনও ফাতেমাতুজ জোহরা।

এসময় উপজেলা প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখসাদী সরকার, সম্পাদক সবুজ আহম্মেদ, যুগ্ম সম্পাদক শামীম আখতার, সহ-সভাপতি রবি খন্দকার, কোষাধ্যক্ষ শাহীন মন্ডল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনাসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিঠাপুকুর রেজিট্রি অফিসে দলিল সম্পাদন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।

পরে, মিঠাপুকুর রেজিট্রি অফিসে দলিল সম্পাদন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধা সহ সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ইতিপুর্বে এ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে ১ম পর্যায়ে ১৯৭ ও ২য় পর্যায়ে ১২৬টি বাড়ী প্রদান করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply