মিঠাপুকুরে পাথর বোঝাই ট্রাক থেকে ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, চালক আটক

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে পাথর বোঝাই একটি ট্রাক থেকে ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ চালককে আটক করেছে র‌্যাব-১৩।

রবিবার (২৭সেপ্টেম্বর) রাতে উপজেলার গড়েরমাথায় একটি পাথর বোঝাই ওপেন কার্গো ট্রাকে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধারসহ ট্রাক চালক রেজাউল করিমকে আটক করা হয়।

আটক রেজাউল নীলফামারি জেলার জলঢাকা উপজেলার পূর্ব কালিগঞ্জ গ্রামের মজিবর রহমানের ছেলে।

সূত্র জানায়, র‌্যাব-১৩ রংপুরের সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুরের লতিফপুর ইউনিয়নের রশিদপুর মৌজাস্থ গড়ের মাথা নামক স্থানে অভিযান চালিয়ে একটি পাথর ভর্তি ওপেন কার্গো ট্রাক হতে ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ট্রাক চালক রেজাউল করিমকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ট্রাকচালক রেজাউল করিম র‌্যাব কর্মকর্তার জিজ্ঞাসাবাদে জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিলগুলি দিনাজপুর জেলার বিরামপুর থানার জয়নগর নামক স্থান থেকে ক্রয় করে টাঙ্গাইল জেলায় বিক্রয়ের জন্য ট্রাকে বহন করছিল।

এ ব্যাপারে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

এম২৪নিউজ/আখতার