
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ইয়াবাসহ সুজন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে ১২৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
সূত্র জানায়, র্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় কালে হাতেনাতে মোঃ সুজন মিয়া নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার