
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, আওয়ামী লীগ নেতা নেয়ামুল হক মন্ডল, প্রভাষক মাহাবুব হোসেন প্রমুখ। উক্ত সভায় সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার