
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে নারী উন্নয়ন ফোরাম পরিচালনা ও কার্যকরী কমিটি পুনঃগঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক জিলুফা সুলতানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।
কর্মশালায় উপজেলার ১৭ টি ইউপির ৫১ জন সংরক্ষিত মহিলা সদস্য অংশ নেন। পরে তাদের সমর্থনে আড়াই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নারী ফোরামের কমিটি গঠিত হয়।
পদাধিকার বলে ঐ কমিটির সভাপতি নিবাচিত হয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন ও সাধারণ সম্পাদক পদে নিবাচিত হয়েছেন দূর্গাপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মারুফা আক্তার মিতু।
কার্যকর ও জবাবদিহিতায় স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
এম২৪নিউজ/আখতার