মিঠাপুকুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে মিঠাপুকুর মডেল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা।

মিঠাপুকুরের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম মুকুলসহ স্থানীয় অনেক মুসল্লী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন মিঠাপুকুর মডেল মসজিদের খতিব মাওলানা আখেরুজ্জামান আজাদী।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply