
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে একজন প্রধান শিক্ষকের অপসারন ও তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা প্রহণের দাবিতে আজ বুধবার দুপুরে মানববন্ধন করা হয়েছে।
মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অভিযোগ তুলে ধরে বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই মানববন্ধন কর্মসুচী পালন করে অভিভাবক ও এলাকাবাসী।
এসময় বক্তব্য দেন ওই বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে আংগুরা বেগম, আপেল মাহমুদ প্রমুখ।
বক্তারা প্রধান শিক্ষক আতিয়ার রহমানের বিরুদ্ধে আয়া পদে চাকুরি দেওয়ার নামে টাকা নিয়ে চাকুরি না দিয়ে সাড়ে ৪ লক্ষ টাকা আত্মসাৎ, দুদকের টাকায় প্রতিষ্ঠিত সততা ষ্টোর বন্ধ করা, জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না করা, দীর্ঘ দুবছর ধরে কমিটি গঠন না করে এককভাবে বিদ্যালয় পরিচালনা করা সহ আরও একাধিক অভিযোগ উপস্থাপন করে তার অপসারণ ও তদন্ত দাবি করেন।
মানববন্ধনে অংশ নেওয়া কাশিপুর গ্রামের আব্দুল কাদের জানান তার মেয়েকে আয়া পদে চাকুরি দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক আতিয়ার রহমান সাড়ে ৪ লক্ষ টাকা নিয়েছেন কিন্তু ৩ বছরেও চাকুরি দিতে পারেননি।
অভিভাবক রফিকুল ইসলাম জানান তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট দরখাস্ত করেছেন।
এম২৪নিউজ/আখতার