রংপুর জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রংপুর অফিস:

রংপুর মহানগরীর ৬নং ওয়ার্ডে রংপুর জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ষৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার রাতে নগরীর ৬ নং ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তায় ২শ’৫০টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

রংপুর সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনোয়ার হোসেন লেবু’র সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply