মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাধন, সম্পাদক সাজ্জাদ

শামীম আখতার:

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিঠাপুকুর উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারী) সকাল ৯ টা হতে বিকাল ৪টা পর্যন্ত মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন সহ ৫ টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ভোটার সংখ্যা ছিল ১৫৪৫ জন।

এরমধ্যে সভাপতি পদে ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম সাধন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলনুর হোসেন পেয়েছেন ৫০২ ভোট। সাধারন সম্পাদক পদে ৬১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন পেয়েছেন ৪১৯ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি (মহিলা) পদে ৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা. মুনসেফা আকতার বানু, নির্বাহি সম্পাদক পদে ৮০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মন্ডল (মুক্তার) এবং পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে ৮৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু সুফিয়ান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply