রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোজাহিদ, সম্পাদক রেজা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়। রাণীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক সাজেদুর রহমান রানা।

রাণীপুকুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। ছবি- মিঠাপুকুর২৪নিউজ

রাণীপুকুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অধ্যাপক গোলাম রব্বানী। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন।

বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট আব্দুল হাদী বেলাল, এডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট, মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিটুল, শামীমুল হক, মোর্শেদ হাসান সোহেল, আনোয়ারুল ইসলাম নয়ন ও হযরত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক একে শফিকুল ইসলাম আজাদ, যুবদলের আহব্বায়ক গোলাম মোস্তফা বাবু, তাতী দলের সদস্য সচিব মাসুদ রানা, ছাত্রনেতা হাসান মাহমুদ, শাফিউল ইসলাম শিমুল, মহিলাদলের মমতাজ বেগম, রাজিয়া সুলতানা প্রমুখ। সম্মেলনটি সঞ্চালনা করেন বিএনপি নেতা রেজাউল করিম রেজা।

ছবি- মিঠাপুকুর২৪নিউজ

সম্মেলন শেষে মোজাহিদুল ইসলামকে সভাপতি, রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক ও শাহাজাদা খানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ কমিটি বিশিষ্ট রাণীপুকুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথি অধ্যাপক গোলাম রব্বানী।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply