মিঠাপুকুরে প্রেমিক-প্রেমিকা আটক: প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকার ধর্ষনসহ দু’টি মামলা

শাহীন মন্ডল (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলার পল্লীতে ২ সন্তানের জননী ও ৩ সন্তানের জনক প্রেমিক প্রেমিকাকে  আপত্তিকর অবস্থায় আটক করে থানায় সোপর্দ্দ করেছে এলাকাবাসী। এঘটনায় প্রমিকা প্রেমিকের বিরুদ্ধে  ধর্ষন মামলা ও  একটি মাদক মামলা দায়ের করেন মিঠাপুকুর  থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সম্প্রতি জেলার মিঠাপুকুর উপজেলার পল্লী হাঁছিয়া (ডাড়ার পাড়)  নামক গ্রামে।

এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের তোজাম্মেল হোসেনেরপুত্র ফরহাদ হোসেনের সঙ্গে পীরগঞ্জ উপজেলার ১ নং চৈত্রকোল ইউনিয়নের জলাইডাঙ্গা গ্রামের নওশাদ আলীর কন্যা শাকিলা বেগমের সাথে হাঁছিয়া (দাড়াড় পাড়)  গ্রামের তোজাম্মেল হোসেনের পুত্র ফরহাদ হোসেনের সংগে ২০১৬ইং  সালে বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবনে তারা ১ সন্তানের জনক ও জননী হয়। এরই ফাঁকে দাম্পত্য জীবনে কলহ বিবাদের এক পর্যায়ে স্ত্রী শাকিলা স্বামী ঘর জ্বালিয়ে দিয়ে  (আগুনে পুড়ে) দিলে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। দেন মোহরানা বাবদ ২ লাক্ষ ৫০ হাজান টাকা ও পরিশোধ করেন স্বামী ফরহাদ।

এক পর্যায়ে ২০২৩ইং সালে সন্তানের কথা চিন্তা করে তারা আবার স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হন। এর পর সন্প্রতি   মোগলকোট গ্রামের মৃত মকবুল  হোসেনের পুত্র রফিকুল ইসলাম আমিনের সঙ্গে পাশ্ববর্তী হাঁছিয়া (ডাড়ারপাড়) গ্রামের  তোজাম্মেল হোসেনের পুত্র ফরহাদ মিয়ার স্ত্রী ১ সন্তানে জননী শাকিলা বেগমে সাথে গড়ে উঠে গভীর প্রেম। আর এই প্রেমের সম্পর্কের সুত্র ধরে ঘটনারদিন সকাল অনুমানিক ১০ টার দিকে স্বামী ফরহাদ মিয়াকে স্ত্রী শাকিলা বেগমের বোনের বাসা ঢাকার গাজীপুরে পাঠিয়ে দিয়ে  ওইদিন  রাতে গভীর রাতে ফরহাদ মিয়ার স্ত্রী শাকিলা বেগম একা ঘরে থাকা অবস্থায় প্রেমিক রফিকুল ইসলাম (আমিন) ও  প্রেমিকা প্রেমিকা শাকিলা স্বামী না থাকায়  শোয়ার  ওই ঘরে অনৈতিক কাজে মিলিত হন।

এ সময় ফরহাদ মিয়া’র মা নুরবানু বেগম পূত্র বধুকে সেহরির সময় গ্লাসে করে খাওয়ার জন্য দুধ নিয়ে  গেলে দেখতে পেয়ে আশপাশের লোকজন কে খবর দেন। গ্রামবাসী প্রেমিক-প্রেমিকাকে আটক করে পরদিন পুলিশের হাতে সোপর্দদ করে।

এ সময় প্রেমিক আমিনের সঙ্গে ইয়াবা ট্যাবলেট ও উদ্ধার করেন পুলিশ। পরে এ ঘটনায় থানায় ধর্ষিতা প্রেমিকা শাকিলা বেগম বাদী হয়ে প্রেমিক আমিনের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা  ও থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১ টি সহ  পৃথক দু,টি মামলা দায়ের করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply