মিঠাপুকুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুইটি ভেকু জব্দ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে দুইটি ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসতাকিম বিল্লাহ উপজেলার ইমাদপুর ইউনিয়নের মসজিদ পাড়া গ্রামে এক অভিযান পরিচালনা করে ভেকু দুইটি জব্দ করেন।

জানা যায়, অবৈধ ভাবে দীর্ঘদিন থেকে ফসলি জমি ও পুকুর থেকে মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসতাকিম বিল্লাহ এই অভিযান পরিচালনা করেন।

এসময় মাটি ও বালু খেকোরা পালিয়ে গেলে ঘটনাস্থলে কাউকে না পেয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি ভেকু জব্দ করেন তিনি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনসহ অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply