মিঠাপুকুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

নিউজ ডেস্ক:

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২।

মিঠাপুকুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। -M24News

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) মিঠাপুকুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার ইনচার্জ রবিউল ইসলাম। প্যারেড কমান্ডারের নেতৃত্ব দেন সাব অফিসার মোনায়েম হোসেন।

পদির্শন করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও ফাতেমাতুজ জোহরা। -M24News

উদ্বোধন শেষে অগ্নিনির্বাবকের বিভিন্ন যন্ত্র পদির্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও ফাতেমাতুজ জোহরা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply