
নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):
“সচেতনতা প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়” -এই প্রতিপিদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে উদযাপিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০১৯।
মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে বুধবার দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মামুম ভূঁইয়া।
এর আগে তিনি জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।

