মিঠাপুকুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো আ.লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আফসার মিয়া।

এসময় বক্তব্য দেন নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান, যুগ্ম আহবায়ক শাহ আনোয়ার সাদাত লেমন, সাইদুর রহমান তালুকদার, রেজাউল কবির টুটুল প্রমুখ।

উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগের বিভিন্ন নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু ও সকল শহীদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

প্রসঙ্গত. সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত রবিবার (৮ অক্টোবর) রাতে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply