
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মোঃ রানা মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০অক্টোবর) সকালে উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রানা মিয়া ঐ গ্রামের বাবলু মিয়ার ছেলে।
পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। স্থানীয়রা বলছেন, রানা মিয়া মানসিক ভারসাম্যহীন ও শারিরিক ভাবে অসুস্থ ছিলো। সে আত্মহত্যা করেছে। এর আগেও একবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলো।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রানা মিয়া পেশায় একজন ইলেকট্রনিক টেকনিশিয়ান। ঘটনার দিন সকাল বেলা সে তার শোবার ঘরে ছিলো। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে। কোন সাড়া-শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মূলত কিছুটা মানসিক ভারসাম্যহীন ও শারিরিক ভাবে অসুস্থ্য ছিলো রানা মিয়া। সেই সাথে সংসারের অভাব অনটনের কারনে সে হতাশায় ভুগছিলো। এর আগেও আত্মহত্যা করার জন্য বিষ পান করেছিলো। নিহতদের লাশ আইনি ব্যবস্থা শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার