
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মিঠাপুকুরে কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ জুলাই) দুপুরে শঠিবাড়ীতে এই অনুষ্ঠানের আয়োজন করে শঠিবাড়ী জুয়েলার্স মালিক সমিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রকিবুল হাসান। সভাপতিত্ব করেন শঠিবাড়ী জুয়েলার্স মালিক সমিতির সাধারন সম্পাদক মাহাবুবার রহমান এলান।
এছাড়াও বক্তব্য রাখেন, শঠিবাড়ী জুয়েলার্স মালিক সমিতি’র সভাপতি নিপেন্দ্রনাথ সরকার, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার সাইদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, শঠিবাড়ী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মেজবাহুর রহমান প্রধান, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল ও মিলনপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান।
আলোচনা ও কেক কাটা শেষে একটি র্যালী মহাসড়ক প্রদক্ষিণ করে শঠিবাড়ী বন্দরে গিয়ে শেষ হয়। মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন জুয়েলার্সের মালিক ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার