
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা ল্যাম্ব এর বার্ষিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকের অফিসার রনি, মোদাব্বের ইসলাম টমাস প্রমুখ। অবহিতকরণ সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও এনজিওকর্মী অংশ গ্রহন করেন।
এম২৪নিউজ/এসএ