
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বাস চাপায় সোহেল মিয়া (২৬) নামে এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধায় রংপুর-ঢাকা মহসড়কের উপজেলার আল ফারুক ইন্সটিটিউট সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল দুর্গাপুর ইউনিয়নের দুলহাপুর গ্রামের দুলা মিয়ার ছেলে। আজ বুধবার সকালে পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়েছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধার দিকে অটোভ্যান নিয়ে শঠিবাড়ী থেকে মিঠাপুকুরে যাচ্ছিল সোহেল। পথিমধ্যে আল ফারুক ইন্সটিটিউট সংলগ্ন দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এ ঘটনায় ভ্যান থেকে ছিটকে গিয়ে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন সোহেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিম্যধ্যে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার সাইদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত সোহেলের লাশ আজ (বুধবার) সকালে কবরস্থানে দাফন করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার