মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল মেকানিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় শ্রী রওশন রায় (৩৫) নামে এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার রাত ৮টার দিকে বালুয়া মাসিমপুর ইউনিয়নের ভাটারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রী রওশন রায় ওই ইউনিয়নের হরে কৃষ্ণপুর গ্রামের শ্রী প্রফুল্ল রায়ের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার রাত ৮টার দিকে মোটরসাইকেল মেকানিক শ্রী রওশন রায় দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে ভাটারপাড় নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন বালুয়া মাসিমপুর ইউপি চেয়ারম্যান শাহ্জাহান মিয়া শাহাজাদা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply