
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বড়বালা ইউনিয়নের পূর্ববড়বালা গ্রামের পেশাদার চোর জাকিরকে গরুসহ আটক করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচাপাড়া নামক এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী উপজেলা বদরগঞ্জের লোহানিপাড়া ইউনিয়নের কওলা এলাকায় তাকে আটক করা হয়।
জানা যায়, উপজেলার বড়বালা ইউনিয়নের পূর্ব বড়বালা গ্রামের বাসিন্দা মোঃ জাকির মিয়া (জাকির চোর) দীর্ঘদিন ধরে চুরি পেশার সাথে জড়িত। ইউনিয়ন সহকারে আশেপাশের কয়েকটি ইউনিয়ন তথা কয়েকটি উপজেলায় দীর্ঘদিন ধরে গরু, ছাগল, পানির পাম্প, মোটরসাইকেল, চার্জার ভ্যান গাড়ি, আটো গাড়ি, হাট বাজারের দোকানসহ বাসা বাড়িতে চুরি করতো সে।
ভোর রাত থেকে শুরু করে সকাল ১০ ঘটিকা পর্যন্ত সাধারণ জনতা জাকির (চোরকে) রশি দিয়ে বেধে গাছের সাথে আটক করে রাখেন। পরে রংপুরের বদরগুন্জ থানা পুলিশ এসে জাকির চোরকে থানায় নিয়ে যায়।
আশেপাশের কয়েকটি ইউনিয়নের সাধারণ জনতা জাকির (চোরের) উপর অনেক ক্ষিপ্ত। সাধারণ জনতার ভাষ্যমতে, জাকির (চোর) দীর্ঘদিন ধরে অত্র এলাকার মানুষদের গরু, ছাগল, মটর সাইকেল, পানির পাম্প, আটো গাড়ি সহ বিভিন্ন জিনিস পত্র চুরি করে আসছে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির চোরের পৈত্রিক বাড়ি বদরগঞ্জ উপজেলার মালতোলা নামক গ্রামে। বৈবাহিক সূত্রে, সে স্থায়ীভাবে মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের পূর্ব বড়বালা গ্রামে বসবাস করছেন। তার সহযোগিতায় গড়ে উঠেছে একটি চোর চক্র ।
আরও জানা যায়, জাকির চোর বিভিন্ন সময় পুলিশের হাতে ধরা পড়লেও কোন এক অদৃশ্য শক্তির বলে আবারো মুক্তি পেয়ে যায়। মুক্তির পর পরই তার নিজ পেশা চুরিতে জড়িয়ে পড়েন।
অত্র এলাকার মানুষদের দাবি, প্রশাসন যেন জাকির চোরকে এমন শাস্তি দেয়, যাতে করে সে আর চুরি করতে সাহস না পায়।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি মিটিংয়ে আছে বলে ফোন রেখে দেন।
এম২৪নিউজ/আখতার