মিঠাপুকুরে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৩ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্টার রাশেবুল ইসলাম।

সভাটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্টার আব্দুল হালিম লাভলু।

এছাড়াও বক্তব্য রাখেন, পীরগঞ্জ পরিবার পরাকল্পনা অফিসের মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক অফিসার (অতিরিক্ত দ্বায়িত্ব, মিঠাপুকুর) ডাক্টার ফারজানা আক্তার, পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান মাহাবুবার রহমান, ইমাদপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।

উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply