মিঠাপুকুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।

র‌্যালী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ, মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply