মিঠাপুুকুরে জাপা নেতা সাইফুর রহমান সেলিমের দাফনকার্য সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান সেলিম (৬৩) সোমবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় মিঠাপুকুর কলেজ মাঠে প্রথম যানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

পরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে দ্বিতীয় যানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি মিঠাপুকুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাহেব মিয়ার প্রথম পুত্র। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে মিঠাপুকুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply