মিঠাপুকুরে ভিক্ষুকসহ ৫১ ভূমি ও গৃহহীন পেলেন প্রধানমন্ত্রীর ঘর

শামীম আখতার ||

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) উদ্বোধনকৃত মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ইদুলপুর গ্রামে “আপন আলয়” অশ্রয়ণের ভূমি ও গৃহহীন ৫০ উপকারভোগী সদস্যগণের কাছে ঘর ও জমির কাগজ হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বালারহাট ইউনিয়নের কয়েরমারী গ্রামে নির্মানকৃত ঘর ও জমির কাগজ উপকারভোগী ভিক্ষুক ছকিনা বেগমের হাতে তুলে দেয়া হয়।

আজ রোববার দুপুরে ঘর ও জমির কাগজ হস্তান্তর উপলক্ষে লতিবপুর ইউনিয়নের ইদুলপুর গ্রামে উপকারভোগীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।

ঘর ও জমির কাগজ হস্তান্তর উপলক্ষে লতিবপুর ইউনিয়নের ইদুলপুর গ্রামে আয়োজিত মতবিনিময় সভায় অতিথিবৃন্দ। -M24News

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশরার (ভূমি) রুহুল আমিন, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাাফিজার রহমান, উপকারভোগী আজগার আলী ও হাজরা বেগম।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লতিবপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আলী মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল ইসলাম, জায়গীর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য শাহাদত হোসেন সাজু প্রমুখ।

বালারহাট ইউনিয়নের কয়েরমারী গ্রামে নির্মানকৃত ঘর ও জমির কাগজ উপকারভোগী ভিক্ষুক ছকিনা বেগমের হাতে তুলে দেয়া হয়। -M24News

পরে, বালারহাট ইউনিয়নের কয়েরমারী গ্রামে নির্মানকৃত ঘর ও জমির কাগজ উপকারভোগী ভিক্ষুক ছকিনা বেগমের হাতে তুলে দেন জেলা প্রাশাসক আসিব আহসান।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা জানান, সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক ঘরগুলোর নির্মানকাজ সম্পন্ন করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় এ উপজেলায় ২শ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর বিতরণ করা হয়। এরমধ্যে রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুর আশ্রয়ন প্রকল্পে ১৫০, লতিবপুর ইউনিয়নের জায়গীর ইগলপুর গ্রামে ৫০ জন ও বালারহাট ইউনিয়নের কয়েরমারী গ্রামের অসহায় এক ভিক্ষুকের হাতে নির্মাণকৃত ঘর ও জমির কাগজ তুলে দেয়া হয়েছে। এছাড়াও আরো ১শ বাড়ীর বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত সময়ের মধ্যেই বিতরণ করা হবে বলে জানান ইউএনও।

লতিবপুর ইউনিয়নের ইদুলপুর গ্রামে ভূমি ও গৃহহীনদের “আপন আলয়” অশ্রয়ণ। M24News

এম২৪নিউজ/আখতার

Leave a Reply