রংপুরে বিএনপির মহাসমাবেশের একদিন পর আওয়ামী লীগের শোডাউন

রংপুর অফিস:

রংপুরে গতকাল শনিবার বিএনপির বিভাগীয় মহাসমাবেশের একদিন পর আজ রবিবার নৌকা প্রতীক নিয়ে দুই তাধিক ট্রাকে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী রংপুর মহানগরীতে শোডাউন করেছেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল আওয়ামীলীগ নেতা কর্মীদের নিয়ে নগরী জুড়ে ট্রাক মিছিল করেন।

রবিবার বেলা ১১টায় রংপুর জিলা স্কুল মাঠ থেকে শুরু হওয়া ট্রাক মিছিলটি রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রংপুর মহানগরীতে শোডাউন মিছিল শুরুর আগে তুষার কান্তি মন্ডল বলেন, শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশ ফ্লপ করেছে। তারা ১০ কোটি টাকা খরচ করেও তারা কালেক্টরেট ঈদগাহ মাঠ নেতাকর্মী দিয়ে পূর্ণ করতে পারেনি। প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা শুরুর আগেই সমাবেশে বেশির ভাগ নেতাকর্মী সভাস্থল ত্যাগ করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ। তিনি রংপুরের যে উন্নয়ন করেছেন তা বিগত দুইশত বছরে কেউ করতে পারেনি। তিনি রংপুর পৌরসভাকে সিটি করপোরেশন, রংপুরকে বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নির্মাণসহ অনেক উন্নয়ন করেছেন। এ কারণে রংপুরে বিএনপি ও জাতীয় পার্টির নেতৃত্বের প্রতি বিন্দুমাত্র আস্থা নেই রংপুরের মানুষের। আসন্ন রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে শেখ হাসিনা তাকে দলের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন এবং বিপুল ভোটে জয়ী হয়ে রংপুরের ৫০ বছরের ইতিহাস বদলে দেবেন তিনি এ আশা প্রকাশ করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply