
নিউজ ডেস্ক:
রংপুর অঞ্চলে ভয়াবহ রূপ ধারণ করেছে গরুর সংক্রমক ব্যাধী লাম্পি স্কিন রোগ। উত্তরের আটটি জেলার প্রায় প্রতিটি উপজেলায় ছড়িয়ে পড়েছে দুরারোগ্য ব্যাধিটি। কার্যকরি প্রতিষেধক না থাকায়, দুঃশ্চিন্তায় পশু পালনকারীরা।
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে গিয়ে দেখা যায়, এখানকার প্রায় প্রতিটি বাড়িতে গরুর শরীরে দেখা দিয়েছে, সংক্রমক ব্যাধী লাম্পি স্কিন রোগ। ভুক্তভোগীরা বলছেন, গরুর শরীরে হঠাৎ করেই দেখা দেয় গুটি, সেই সাথে ফুলে উঠে গলা আর পা। আর ক্ষতস্থান থেকে খসে পড়ে মাংস।
প্রাণীসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, গত দুই মাসে উত্তরের প্রায় আটটি জেলায় কয়েকগুণ বেড়েছে এই দুরারোগ্য এ ব্যাধী। কোনো প্রতিষেধক না থাকায়, আতঙ্কে দিন কাটছে এই অঞ্চলের মানুষের।
জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, সংক্রমণ রোধে গোয়াল ঘরের মশা মাছি নিয়ন্ত্রণের পাশাপাশি দেয়া হচ্ছে সচেতন থাকার পরামর্শ।
তথ্য বলছে, ২০১৯ সালের মাঝামাঝি চট্টগ্রামে প্রথম গরুর শরীরে লাম্পি রোগ ধরা পড়ে। রংপুরে রোগটি দেখা দেয় স্কিনসেম্বরে।
এম২৪নিউজ/আখতার।