
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদ মসজিদে বুজুর্গ সন্তোষপুর কারামতিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার উন্নয়ন ফান্ড থেকে এক লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহরা।
শনিবার বিকেলে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বুজুর্গ সন্তোষপুর কারামাতিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মেছবাহুর রহমান মঞ্জু, মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম এন সরকার, পরিচালনা কমিটির সদস্য রেজওয়ানুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার দম্পতি এএসপি বোরহানউদ্দিনসহ অন্যান্যরা।
মসজিদ কমিটির পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন শিবপুর ইউপি মসজিদ কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমানসহ অন্যান্যরা। পরে অতিথিবৃন্দ বুজরুক সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালযের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।
এম২৪নিউজ/আখতার