মিঠাপুকুরে মাদ্রাসায় যাওয়ার পথে ৭ দিন ধরে ছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে মাদ্রাসায় যাওয়ার পথে এক ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ৫ দিনেও তার সন্ধান মেলেনি। রোববার সন্ধায় এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করছেন তার মা।

নিখোঁজ ওই ছাত্রের নাম মো. রিশাদ বাবু (১৭)। তিনি মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন দুর্গাপুর মৌসুমীপাড়ার আনছার আলী ও নুরেজা দম্পতির ছেলে। রংপুর নগরীর সাতগাড়া এলাকায় অবস্থিত কওমী মাদ্রাসা আল জামিআতুল আরাবিয়া রাহিলিয়া দারুল উলুম মাদ্রাসায় মিজান ক্লাশের ছাত্র রিশাত বাবু।

করোনার কারণে দীর্ঘদিন পর প্রতিষ্ঠান খুললে ২০ আগষ্ট তাকে রোববার মাদ্রাসায় পাঠায় পরিবার। তার মা ওই রাতে মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন, মাদ্রাসায় যাননি রিশাদ। বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

আরো পড়ুন: মিঠাপুকুরে গরু চুরি, মামলা

এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ইজার আলী বলেন, আমি ঘটনার দায়িত্ব পাওয়ার পর বিভিন্নস্থানে অভিযান চালিয়েছি। কোন সন্ধান পাওয়া যায়নি। তবে, ১৭ বছর বয়সী একজন যুবক কি কারণে নিখোঁজ হয়েছে-এটা অস্বাভাবিক। আমরা দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছি।

এম২৪নিউজ/এসএ