
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে স্থানীয় নেতাকর্মী ও সুধীবৃন্দের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার উপজেলা মডেল মসজিদে এই ইফতার মাহফিলের আয়োজন করেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন মন্ডল মওলা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরু।

এসময় স্থানীয় সুধীবৃন্দ ও ক্ষমতাশীন দলের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম খায়রুজ্জামান।
এম২৪নিউজ/আখতার