
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামের লন্ডন প্রবাসী মোখতারুর রহমানের ছোট ভাই মোকছেদুল রহমানের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে নিজ বাসভবনে কুলখানী, দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
মোকছেদুর রহমান দীর্ঘদিন লিভার ক্যান্সার রোগে ভুগছিলেন। গত (২৮ ডিসেম্বর) তাকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় পরদিন রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এম২৪নিউজ/আখতার